সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা দীপঙ্কর কান্তি দে’র উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম.জাকির হোসেনের জন্মদিন উপলক্ষ্যে সুনামগঞ্জ সরকারী শিশু পরিবারের মধ্যে রবিবার দুপুরে শিক্ষার্থী উপকরণ বিতরণ, বৃক্ষরোপণ ও কর্মসূচী ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা গৌতম তালুকদার দীপু, লিকন আহমেদ, ফাহিম আহমদ, অর্ণক প্রান্ত, রিমন আহমদ, পাবেল আহমেদ, দুর্জয় তালুকদার, অণিক দাস, জুর্দিময় বণিক দ্বীপ, প্রান্ত অনির, অন্ত বণিক, পারভেজ আহমেদ,সাজু প্রমুখ।
এদিকে জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আরিফ উল আলম অনুষ্ঠানের আয়োজন করেন। জন্মদিন পালন উপলক্ষে গতকাল রবিবার বিকালে পৌরসভা প্রাঙ্গণে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা ইকবাল শাহরিয়ার, স্বাক্ষর রায়, এমদাদুল হক মিলন, তুহিন আহমেদ প্রমুখ।
অপরদিকে শহরের উকিলপাড়া হিন্দু ছাত্রাবাসে জেলা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক হাবিব আল হাসান তপুর উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ ছাত্রলীগ নেতা দেবাশীষ সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল আলম, সাবেক সদস্য রাজীব সেন, আশিকুর রহমান, আবু সালেক, সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রভাংশু তালুকদার, রাজু দেবনাথ,তমাল, দীপ্ত, শীমুল, সাগর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
- জগন্নাথপুরে দলিল লেখক সমিতির নির্বাচন ২ ডিসেম্বর
- ‘বঙ্গবন্ধু বিশ্ব দরবারে আমাদের জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছেন’


