স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ।
সোমবার দুপুরে এ উপলক্ষে পৌর শহরে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
জেলা ছাত্রলীগের সভাপতি দিপংকর কান্তি দে’র সভাপতিত্ব এবং জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জগৎজ্যোতি রায় জয়’র পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল করিম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমেদ, জেলা আওয়ামী যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তনুজ কান্তি দেব, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক হাসনাত হুসাইন।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। ছাত্রলীগের কর্মীরা অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে।


