স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী নাদের বখতের নৌকা প্রতীকের পক্ষে সোমবার শহরে প্রচারণার চালিয়েছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। সন্ধ্যায় তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে শহরের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান এবং নৌকা প্রতীকে ভোট চান।
নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালানোর সময় কেন্দ্রীয় নেতা শফিউল আলম চৌধুরীর সঙ্গে দলের সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি খায়রুল কবির রুমেন, মেয়র প্রার্থী নাদের বখতের ছোট ভাই জেলা ছাত্রলীগের সাবেক নেতা নোমান বখ্ত পলিন, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি অ্যাডভোকেট মনিষ কান্তি দে মিন্টু, দলের নেতা প্রদীপ পাল নিতাই, জেলার জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরী, বতর্মান সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, সাবেক ছাত্রলীগ নেতা মিন্টু চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ পৌরসভায় আগামি ১৬ জানুয়ারি ভোটগ্রহণ হবে। এখানে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৫ জন। এর মধ্যে মেয়র পদে প্রার্থী তিনজন, কাউন্সিলর পদে ৪৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন রয়েছেন।
এই পৌরসভায় মেয়র পদে তিন প্রার্থীর মধ্যে অন্য দুজন হলেন বিএনপির মুর্শেদ আলম ও ইসলামী আন্দোলনের মোহাম্মদ রহমত উল্লাহ।


