ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার
দেশব্যাপী জঙ্গি হামলা, পুরোহিত হত্যা, গুপ্ত হত্যা ও সুন্দরবন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখা।
বুধবার বেলা ১১টায়  পৌরবিপণি থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে এসে সমাবেশে মিলিত হয়।
জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মো.রইসুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  তারেক চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি দ্বিপাল ভট্রাচার্য্য, সাধারণ সম্পাদক পুলক তালুকদার, স্ংাগঠনিক সম্পাদক শাহাদুজ্জামান জনি, শহর সংসদের সভাপতি শৈলেন সরকার, ছাত্র নেতা সুকান্ত, মলয় চন্দ্র কর, নূরজাহান বেগম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নতজানু হয়ে বাঁচার জন্য মানুষ মুক্তিযুদ্ধ করেনি। সুন্দরবনসহ দেশের সকল সম্পদ বাঁচানোর জন্য জনগণকে সোচ্চার হওয়ার আহবান জানানো হয় সমাবেশে।