ছাত্র ইউনিয়নের সন্ত্রাস বিরোধী রাজু দিবস পালন

স্টাফ রিপোর্টার
সন্ত্রাস বিরোধী শহীদ রাজু দিবস পালন করেছে ছাত্র ইউনিয়ন জেলা সংসদ। রবিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রমিথিউস রাজুকে স্মরণ করা হয়।
প্রদীপ প্রজ্জ্বলন শেষে জেলা সংসদের সভাপতি রইসুজ্জামানের সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক তারেক চৌধুরীর পরিচালনায় সন্ত্রাস বিরোধী প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদের সাধারণ সম্পাদক দ্বিপল ভট্টাচার্য্য, শহর সংসদের সভাপতি শৈলেন সরকার, সাধারণ সম্পাদক শেখ ফয়সল আহমদ, জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক পুলক তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন শহর সংসদের সহ-সভাপতি নূরজাহান বেগম, ত্রীড়া সম্পাদক সুজিত দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক সৌরভ ভট্টাচার্য্য, জেলা সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাদুজ্জামান জনি, সমাজকল্যাণ সম্পাদক রান্টু দাস, সদস্য বিমান দাস, স¤্রাট, রোকেশ, পৌর কলেজ সংসদের প্রীতম, হোসাঈন আহমদ প্রমুখ।