ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় সুনামগঞ্জ সরকারি কলেজের অনার্স ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
কলেজ সংসদের সভাপতি দ্বিপাল ভট্টাচার্য্য’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পুলক তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কলেজ সংসদের সহ সাধারণ সম্পাদক সুকান্ত দত্ত, দপ্তর সম্পাক আসাদ মনি, মলয় চন্দ্র কর, জয়ন্ত দাশ, সুজিত দাশ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে কলেজ সংসদের সাধারণ সম্পাদক পুলক তালুকদারকে অব্যাহতি দিয়ে সহ সাধারণ সম্পাদক সুকান্ত দত্তকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়। আগামী কলেজ সংসদের সম্মেলন পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।
সভায় নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কলেজ সম্মেলন করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয় এবং অক্টোবর মাসকে সম্মেলন প্রচারণা মাস ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
- ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল হাইস্কুল পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত
- আজ থেকে রোহিঙ্গা ক্যাম্পে কলেরার টিকা


