ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শরিবার বেলা ১১টায় সংগঠনের ২২তম সম্মেলন পরবর্তী পূনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ সংসদের সভাপতি দ্বিপাল ভট্টাচার্য্য। কলেজ সংসদের সাধারণ সম্পাদক পুলক তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সংসদের সভাপতি রইসুজ্জামান।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা সংসদের সাধারণ সম্পাদক তারেক চৌধুরী, শহর সংসদের সাধারণ সম্পাদক শেখ ফয়সল আহমদ, সহ-সাধারণ সম্পাদক সুকান্ত দত্ত, কোষাধ্যক্ষ রিপন বর্মন, দপ্তর সম্পাদক সাইদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মনিকা মজুমদার, শিক্ষা ও গবেষণা সম্পাদক সৌরভ ভট্টাচার্য্য, ছাত্রনেতা মলয় চন্দ্র কর, পাপ্পু তালুকদার, পারভেজ আহমেদ, আসাদ, সজিব নন্দী, সুজিত দাস, জয়ন্ত দাস, সঞ্জয় দাস প্রমুখ।
পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা সংসদের সভাপতি রইসুজ্জামান বলেন, সুনামগঞ্জ সরকারি কলেজকে শিক্ষাবাণিজ্যে ও সন্ত্রাস মুক্ত এবং দেশের মডেল কলেজ হিসাবে পরিণত করার জন্য সংগঠনের দশদফা আন্দোলনকে আরো বেগবান করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি


