জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী গ্রামে পূর্ব বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৫জন আহত হয়েছেন। গুরুতর আহত ২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী সূত্র জানায় স্বজনশ্রী গ্রামের এলাইছ মিয়া ও আব্দুল আলীর পক্ষের লোকজনের মধ্যে মঙ্গলবার বিকেলে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আব্দুল আলী(৫০) ও সাঈদ মিয়া (৪৫)সহ উভয়পক্ষের ৫জন আহত হন। গুরুতর আহত আব্দুল আলী (৫০) ও সাঈদ মিয়া (৪৫ কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপরাপর আহতদের মধ্যে পাপ্পু (২২) ও দিপুু(১৫)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
- ছাতকে প্রতিপক্ষের হামলায় আহত ৩
- ছাতকে প্রতিপক্ষের হামলায় আহত দুই সহোদরকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ


