জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা পরিষদ রোডের ভূঁইয়া বাড়িতে ন্যাক্কারজনক বর্বর হামলার ঘটনায় ঘটনাস্থল পরির্দশন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ, ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুরসালিন। রোববার রাতে ঘটনাস্থল পরির্দশন করে হামলায় আহত পরিবারের সদস্যদের কথা শুনে তাদেরকে শান্তনা দেন
প্রশাসনের এই দুই কর্মকর্তা। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ ও অফিসার ইনচার্জ মোঃ মুরসালিন বলেন, দুর্বৃত্তদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। অচিরেই তাদেরকে গ্রেফতার করা হবে।
উল্লেখ্য গত শুক্রবার রাত আটটার দিকে মুখোশধারীদের কয়েকজন গৃহকর্তা গোলাম রব্বানীর শাশুড়ী জাহেরা খাতুন ও শ্যালক নাছির মিয়াকে কুপিয়ে গুরতর আহত করে।
- ধর্মপাশায় বিতর্ক প্রতিযোগিতা
- স্মৃতিচারণ- দিরাই-শাল্লার মানুষের অন্তরে অম্লান থাকবেন সুরঞ্জিত সেনগুপ্ত


