জগন্নাথপুরের রানীগঞ্জে অবৈধভাবে মজুদকৃত বালু নিলাম ২ এপ্রিল

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে জব্দকৃত বালু নিলামের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আগামী ২ এপ্রিল নিলাম অনুষ্ঠিত হবে     
বলে জানা গেছে।
জানা গেছে, কুশিয়ারা নদীর ওপর রানীগঞ্জ সেতুর নির্মাণ কাজ শুরু হলে একটি চক্র নদী খননের অনুমতি এনে অবৈধভাবে বালু উত্তোলন করে মজুদ করতে থাকে। বিষয়টি এলাকাবাসী লিখিতভাবে সুনামগঞ্জের জেলা প্রশাসককে অবহিত করলে জেলা প্রশাসকের নির্দেশে ম্যাজিষ্ট্রেট এসে বালু জব্দ করেন ।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, জেলা প্রশাসকের নির্দেশে বালু জব্দ করা হয়েছে।  
জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শামীম আল ইমরান বলেন, আগামী ২ এপ্রিল জব্দকৃত বালু নিলাম হবে।