জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে মতবিনিময় সভা বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
সৈয়দ শাহ
কামাল এর সভাপতিত্বে ও সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, এলাকার প্রবীণ সমাজকর্মী সৈয়দ মছব্বির আলী, সৈয়দ নুরুল ইসলাম দুলু, সৈয়দ ছাবির মিয়া, সৈয়দ তৈফুর আহমদ, সৈয়দ আক্কাছ আলী, মোহাম্মদ আবু তাহের তারা মিয়া, সৈয়দ মশুর আলী, সৈয়দ খলিল আহমদ চৌধুরী প্রমুখ।
সভায় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার্থে ছোট কালভার্ট ভেঙে নতুন কালভার্ট নির্মাণ, বিদ্যালয়ের রাস্তা পাকাকরণ, ও বরখা রাস্তার পাশে গার্ডওয়াল নির্মাণের সিদ্ধান্ত হয়। আগামী দুই তিন মাসের মধ্যে উন্নয়ন কাজগুলোর সম্পন্ন করার আশ্বাস প্রদান করা হয়।


