জগন্নাথপুরের সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে সড়কে শৃংঙ্খলা ফেরাতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্ধ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ২৫টি অনুমোদনহীন যানবাহন আটক করা হয়েছে।
বুধবার দুপুরে জগন্নাথপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসির আরাফাতের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল অভিযান পরিচালনা করে পৌরশহরের জগন্নাথাপুর-রানীগঞ্জ সড়কের
হেলিপ্যান্ড এলাকায় সড়কের জায়গা দখল করে যানবাহন মেরামত করায় ৫টি ওয়ার্কশপকে ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জগন্নাথপুর-সিলেট সড়কের হাসপাতাল পয়েন্ট এলাকায় সড়কের ওপর যান রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ১৯ চালককে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে অবৈধ ব্যাটারি চালিত ইজিবাইক (টমটমম) ২৫টি আটক করা হয়েছে। জগন্নাথপুরের ট্রাফিক ইনচার্জ নসু মিয়াসহ জগন্নাথপুর থানার একদল পুলিশ অভিযানে অংশ নেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় অভিযান পরিচালনা করা হয়েছে। চালকদের ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেট, রুট পারমিটসহ পরিবহন আইন বিষয়ে সচেতন করা হয়েছে।