জামালগঞ্জে ইউসুফ আল আজাদ স্মরণে শোকর‌্যালি

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জের জননন্দিত উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ স্মরণে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় একটি র‌্যালি সাচনা বাজারে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয়ে এসে শোকসভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসর উপজেলা শাখার সভাপতি আলী আক্কাছ মুরাদ।