জগন্নাথপুরে অপহৃতা এসএসসি পরীক্ষার্থী উদ্ধার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে গতকাল বৃহস্পতিবার অপহৃতা এক এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অপহরণকারীকে আটক করেছে।
পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, উপজেলার কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও এলাকার বাসিন্দা স্থানীয় একটি বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী এক স্কুল ছাত্রীকে (১৫) কলকলিয়া ইউনিয়নের পার্শ্ববর্তী ছাতক উপজেলার শক্তিরগাঁও গ্রামের আব্দুল জলিলের ছেলে সালাম উদ্দিন গত তিনদিন আগে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করে নিয়ে যায়। অপহৃতার মা এ বিষয়ে জগন্নাথপুর থানায় এজাহার দায়ের করলে জগন্নাথপুর থানা পুলিশ গতকাল দুপুরে দক্ষিণ সুনামগঞ্জের মুক্তাখাই এলাকা থেকে অপহৃতাকে উদ্ধার করে। এসময় পুলিশ অপহরণকারীকে আটক করতে সক্ষম হয় ।
অপহৃতার মা জানান, আমার মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিবে। বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে তাঁকে অপরহণ করা হয়। বিষয়টি আমি পুলিশকে অবহিত করলে পুলিশ আমার মেয়েকে উদ্ধার এবং অপরহণকারীকে আটক করেছে। এ ব্যাপারে আমি বাদি হয়ে থানায় মামলা করেছি।
মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপ পরির্দশন (এসআই) অনিক দেব জানান, মেয়েটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। গ্রেপ্তারকৃত অপহরণকারীকে আজ সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হবে।