জগন্নাথপুরে অবৈধ পশুর হাট

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের লামাটুকের বাজারে সরকারি নির্দেশনা অমান্য বৃহস্পতিবার কোরবানির পশুর হাট বসানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, লামাটুকের বাজারের কোরবানি পশুর হাটে বসানোর কোনো অনুমোদন সরকারিভাবে দেয়া হয়নি। তবুও অবৈধভাবে সরকারি নির্দেশনাকে বৃঙ্গা আঙ্গুল দেখিয়ে লামাটুকের বাজারের পাশর্^বর্তী ছাতকের ইজারাদার কাওসার মিয়া গতকাল সকালে লামাটুকের বাজারে কোরবানির হাট বসান। হাটের ক্রেতা বিক্রেতাদের নিকট থেকে বেআইনিভাবে অর্থ আদায়ের দেয়ার অভিযোগ ওঠে কাওরাস মিয়ার বিরুদ্ধে।
এ বিষয়ে লামাটুকের বাজার সেক্রেটারি আঙ্গুর মিয়া বলেন, দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে লামাটুকের বাজারে অস্থায়ী কোরবানির হাট বসে আসছিল। এই হাটের অর্থ স্থানীয় মসজিদের উন্নয়ন ফান্ডে দেয়া হয়। সরকারি অনুমতি না থাকায় কোরবানির হাটে সরিয়ে নেয়ার জন্য আমরা আহবান জানানোর পর হাট ভেঙে গেছে।
এ ব্যাপারে হাট বসানো কাওসার মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্ঠা করেও তাকে পাওয়া যায়নি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, অবৈধভাবে কোরবানির পশুর হাট বসানোর চেষ্টা হয়েছিল। আমরা হাট সরিয়ে নিতে নির্দেশ দিলে হাটটি পন্ড হয়ে যায়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফত জানান, লামা টুকেরবাজারে কোরবানির হাট বসনোর কোনো অনুমতি নেই। বিষয়টি পুলিশ জানানোর পর তাঁরা হাটটি সরিয়ে দিয়েছে।