জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে বাজার তদারকিকালে সামাজিক দূরত্ব নিশ্চিত না করায় সোমবার দুপুরে উপজেলার কলকলিয়া বাজার, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বাজার ও পৌরসভা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসির আরাফাত এ জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট কলকলিয়া বাজারের শুভেচ্ছা কনফেকশনারী কে আইন না মেনে দোকান খোলা রাখায় তিন হাজার টাকা, চিলাউড়া বাজারের চার সবজি ব্যবসায়ীকে সামাজিক দূরত্ব না মেনে দোকান পরিচালনা করায় ১ হাজার টাকা করে ৪ হাজার টাকা ও সড়কে বিভিন্ন অটোরিকশা, সিএনজি চলাচল করায় চালক এবং মোটরসাইকেল চালকদের ৪ হাজার ৪০০ টাকাসহ মোটা ১১, হাজার ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ সময় সড়কে অযথা ঘোরাঘুরি করা কয়েক ব্যক্তি কে কৃষকদের সাথে ধান কাটার কাজে সাহায্য করতে হাওরে পাঠানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত সত্যতা নিশ্চিত করেছেন।
- জগন্নাথপুরে ধান কাটার শ্রমিকদের মধ্যে ত্রাণ বিতরণ
- করোনা প্রতিরোধে দ. সুনামগঞ্জে ৪ টি পাকা বেসিন নির্মাণ


