জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর থানা পুলিশ আওয়ামীলীগ নেতা ব্যবসায়ী মিন্টুর রঞ্জন ধরকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পৌর শহরের মিন্টুর রঞ্জন ধরের ব্যবসা প্রতিষ্ঠান বিন্দুজ থেকে তাকে থানা পুলিশ গ্রেফতার করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুরছালিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, মিণ্টু রঞ্জন ধরের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলাসহ কয়েকটি মামলা রয়েছে। শুক্রবার তাকে জেল হাজতে পাঠানো হবে।
প্রসঙ্গত, সনাতন ধর্মালম্বীদের দুই পক্ষের মধ্যে রথযাত্রা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা রয়েছে।
- দক্ষিণ সুনামগঞ্জে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন
- কমিশনার কাপ ফুটবল-শুক্রবার মুখোমুখী সুনামগঞ্জ ও নরসিংদী


