দক্ষিণ সুনামগঞ্জে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে, স্বাস্থ্য পুষ্টি বেশী চান, দেশী ফল বেশী খান স্লোগানকে সামনে রেখে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা ২০১৬ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদের পরিচালনায় ফলদ বৃক্ষ মেলা ২০১৬ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল হালিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়র মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-মৌলভী বাজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যা অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা রাব্বানী, সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রুবিনা বেগম।
এর আগে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি ফিতা কেটে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা ২০১৬ উদ্বোধন করেন।