জগন্নাথপুরে আগুনে পুড়ল ৩০টি ভেড়া

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামে অগ্নিকা-ের ঘটনায় গোয়ালঘর, খড়ের ঘরসহ ৩০টি ভেড়া পুড়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৩০টি ভেড়া। গত শনিবার সন্ধ্যায় এই অগ্নিকা-ের ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে রৌয়াাইল গ্রামের কৃষক ওয়াতির আলীর গোয়াল ঘরে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালান। প্রায় দুই ঘন্টাব্যাপি প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে
গোয়ালঘরে থাকা ৩০টি ভেড়া ও গোয়ালঘর ও খড়েরঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দুই, তিনটি গরুর ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।
স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য নাজমুল হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, দরিত্র কৃষক কৃষি কাজের পাশাপাশি একজন ভেড়া পালনকারী। আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কৃষক পরিবার দাবি করেছেন।