ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকিকুর রহমানের অকাল মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে রবিবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ শোক সভা অনুষ্ঠিত হয়। শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এতে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় শ্রমিক লীগে সভাপতি সাফায়েত হোসেন লিটন। উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মাজু এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম আহমেদের যৌথ পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, কোষাধ্যক তোঘলক আহমেদ, পাইকুরাটি ইউপি চেযারম্যান ফেরদৌসুর রহমান, জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মবিন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক শাহ আলী আকরব, যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল আহমেদ চৌধুরী, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি মোশারফ হোসেন, সদস্য ওবায়দুর রহমান প্রমুখ।


