জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে জেলা ছাত্রদলের উদ্যোগে এই মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহরের পুরাতন বাসস্টেশন থেকে বের হওয়া মিছিলটি কামারখালী পয়েন্টে
পুলিশের বাধার মুখে পড়ে। এসময় সেখানেই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. রায়হান উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শাহ মো. ফরহাদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক য্গ্মু-সম্পাদক আজিজুর রহমান সৌরভ, মুমিত ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি