জগন্নাথপুরে আট ইউনিয়ন আ.লীগের সম্মেলনের তারিখ ঘোষণা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার আটটি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
৮ ডিসেম্বর কলকলিয়া, ৭ জানুয়ারি পাটলী, ১২ জানুয়ারি মিরপুর, ১৬ জানুয়ারি চিলাউড়া হলদিপুর, ২১ জানুয়ারি রানীগঞ্জ, ২৬ জানুয়ারি সৈয়দপুর-শাহারপাড়া, ২৮ জানুয়ারি আশারকান্দি এবং ২০ জানুয়ারি পাইলগাঁও ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হবে।
বুধবার দুপুরে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় এই তারিখ নির্ধারণ করা হয়।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. শফিকুল আলম।
এছাড়াও বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সুজিত রায়, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সহপ্রচার সম্পাদক ফিরোজ আলী, সহ দপ্তর সম্পাদক মাসুম আহমদ প্রমুখ।