জগন্নাথপুরে ইউপি সদস্য গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।  
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ওই ইউনিয়নের ইউপি সদস্য গর্ন্ধবপুর গ্রামের বাসিন্দা ইছরাক আলী কে পুলিশ পৌর শহর থেকে গোপন সংবাদের ভিত্তিত্বে গ্রেফতার করে।  
জগন্নাথপুর থানার এস.আই মো. আশরাফুল ইসলাম জানান, ইউপি সদস্য ইছরাক আলীর নেতৃত্বে গত ১২ সেপ্টেম্বর হামলা চালিয়ে এক শিশুসহ কয়েকজনকে আহত করা হয়। এঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।