জগন্নাথপুরে ঈদের পোষাক বিতরণ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌশহরের কেশবপুর এলাকায় প্রবাসী সংগঠন দ্যা লাইট’র উদ্যোগে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ৫০ দরিদ্র লোকজনের মধ্যে ঈদের পোষাক বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গ্রামের প্রবীণ মুরব্বি মো. বাদশা মিয়ার সভাপতিত্বে ও কেশবপুর গ্রামের তরুণ সমাজকর্মী মো. আক্কাস আলীর পরিচালনায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মো. আহাদ আলী, দ্যা লাইট বাংলাদেশ টিমের প্রধান সমন্বয়কারী সৈয়দ জাবের আহমদ।
এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর তাজিবুর রহমান, মো. সিদ্দেক কারী, মো. মহররম আলী, মো. গয়াস মিয়া, দ্যা লাইট সংগঠনের অর্থ সম্পাদক তোফায়েল আহমদ জিম্মাদার, কার্যকরী কমিটির সদস্য সৈয়দ ইনান আহমদ, সামু মিয়া জিম্মাদার (সদস্য)।