জগন্নাথপুরে ধর্মীয় বই বিতরণ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে গোরারগাঁও মুসলিম স্টুডেন্ট ইউনিটির উদ্যোগে মুসলিম শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় বই বিতরণ করা হয়েছে। গোরারগাঁও মুসলিম স্টুডেন্ট ইউনিটির উদ্যোগে রমজান মাসে গোরারগাঁও জামে মসজিদে প্রথম রমজান থেকে নামাজ ও কোরআন শিক্ষার কার্যক্রম শুরু হয়।
শুক্রবার বিকালে গোরারগাঁও জামে মসজিদে নামাজ ও কোরআন শিক্ষার কার্যক্রম সমাপ্তি ও শিক্ষার্থীদের মধ্যে   ধর্মীয় বই বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন গোরারগাঁও জামে মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি সাবেক মেম্বার লাল মিয়া, গোরারগাঁও জামে মসজিদ ইমাম ও প্রধান প্রশিক্ষক মাও. ইলিয়াছ হোসাইন, সহকারী প্রশিক্ষক মাওলানা নাহিদ আহমদ, গুলজারে মদীনা যুবসংঘের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম,  গোরারগাঁও মুসলিম স্টুডেন্ট ইউনিটির প্রতিষ্টাতা সভাপতি রাজন মিয়া, প্রতিষ্ঠাতা সেক্রেটারী সুহেল হাসান, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক রুমন মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক রিমন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেদুয়ান মিয়া, সহ ধর্ম বিষয়ক সম্পাদক সম্পাদক সুফিয়ান মিয়া,  ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক সাজন মিয়া, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, সদস্য আইনুল হক, মুহিবুর রহমান, শামসউদ্দিন, পাবেল হাসান প্রমুখ। ৪০জন শিক্ষার্থীদের  মধ্যে বই বিতরণ করা হয়।