Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
জগন্নাথপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর সম্মেলন – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

জগন্নাথপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর সম্মেলন

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার উদীচী শিল্পী গোষ্ঠীর সম্মেলন শুক্রবার সকালে উপজেলা সদরের আবদুস সামাদ আজাদ অডিটোরিয়ামের আর্টস্কুলে অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাইয়ুম সম্মেলনের উদ্বোধন করেন। পরে উদীচী শিল্পী গোষ্ঠীর জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি সতীশ গোস্বামীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উদীচী শিল্পী গোষ্ঠীর সুনামগঞ্জ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রসেনজিৎ দে, বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জেলা উদীচীর কোষাধ্যক্ষ জহির আহমেদ, সাংবাদিক অমিত দেব, উপজেলা উদীচীর সাধারণ সম্পাদক দীপক কুমার দেব, সাংস্কৃতিক কর্মী শশী কান্ত গোপ, নগেন্দ্র দাশ, নুর আহমেদ রুদ্র , জুয়েল দাশ প্রমুখ।
সভা পরিচালনা করেন উদীচী শিল্পী গোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন।
সভা শেষে সর্ব সন্মতিক্রমে সতীশ গোস্বামী কে সভাপতি ও দীপক কুমার দেব কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় সাংবাদিক অমিত দেব কে উদীচী শিল্পী গোষ্ঠীর জাতীয় পরিষদ সদস্য মনোনীত করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কমিটির অন্যরা হলেন সহ সভাপতি শশী কান্ত গোপ, অমিত দেব, জুয়েল দাশ, আকমল হোসেন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নুর আহমেদ রুদ্র, জুয়েল হোসেন, কোষাধ্যক্ষ মিন্টু মজুমদার, সম্পাদক মন্ডলীর সদস্য শাশ্বতী রায়, নগেন্দ্র দাশ, মাধবী দেবনাথ, মইনুল হাসান, এস এ নাঈম প্রমুখ।
নতুন কমিটি নেতৃবৃন্দ কে শপথবাক্য পাঠ করান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।