জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সর্বসন্মতিক্রমে সঞ্জীব রায় কে সভাপতি এবং হাজী আকমল হোসেন কে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
উপজেলা সদরের ড্রিম ফ্লাওয়ার একাডেমিতে সঞ্জিব রায় এর সভাপতিত্ব কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সুজিত কুমার দেব, হাজী, আকমল হোসেন, সফিক উদ্দিন, আবুল কাশেম, রুনু মিয়া, জামির হোসেন মিটন দেব, নিবারন দাশ, টুম্পা দাশ, সৃজন দেব, মিজানুর রহমান প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সঞ্জীব রায় কে সভাপতি হাজী আকমল হোসেন কে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।


