জগন্নাথপুরে উদ্যেক্তা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা পরিষদের উদ্যোগে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার অর্থায়নে ইউনিয়ন পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে বেকার যুবকের হাউজ ওয়ারিং বিষয়ক ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব’র সভাপতিত্বে ও সাংবাদিক অমিত দেব’র পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা পরিষদের অফিস সহকারী মিজানুর রহমান, প্রশিক্ষক টিপু সুলতান, প্রশিক্ষণার্থী মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সভায় প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয়। ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ২০ জন তরুণ অংশ নেন