তাহিরপুরে ইউপি নির্বাচন, প্রার্থীদের প্রতীক বরাদ্দ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলায় আগামী ৭ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেয়া হয়। ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আবুল খায়ের (নৌকা), আলী হায়দার (চশমা), খায়রুল বাশার (মটর সাইকেল), মো. শামছুল হক (ঘোড়া), সালেহ আহমদ (আনারস)।
২নং শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় প্রার্থী বিশ^জিত সরকার (নৌকা), আলী আহমদ মুরাদ (ঢোল), কৃষ্ণ গোপাল তালুকদার মানব (দুটি পাতা), মহসিন রেজা মানিক (আনারস), মোফাজ্জল হোসেন (চশমা), মো. আলম (টেলিফোন), মো. বাবুল মিয়া (মটর সাইকেল), মো. মহিবুর রহমান রুবেল (টেবিল ফ্যান), মো. লুৎফুর রহমান (ঘোড়া)।
৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় প্রার্থী সাইফুল ইসলাম (নৌকা), আবুল কালাম আজাদ (আনারস), মো. ইউনুছ আলী (মটর সাইকেল), মো. ইলিয়াছ আহমদ (ঘোড়া), মো. সবুজ আলম (চশমা), সালেহ আহমদ (টেলিফোন)।
৪নং বড়দল উত্তর ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় প্রার্থী জামাল উদ্দিন (নৌকা), আবুল কাশেম (চশমা),এ কে নূর মিয়া (মটর সাইকেল),মলো হোসেন (রজনী গন্ধা), মাসুক মিয়া (ঘোড়া), রুহুল আমিন (আনারস), মো. শাহাব উদ্দিন (টেলিফোন), মো. সিরাজ মিয়া (টেবিল ফ্যান), মো. হোসেন আলী (অটোরিক্সা)।
৫নং বাদাঘাট ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী সুজাত মিয়া (নৌকা), এম সালমান আহমদ সুজন (হাত পাখা), গোলাম রব্বানী (মটর সাইকেল),মো.আফতাব উদ্দিন (আনারস), মো. নিজাম উদ্দিন (ঘোড়া), মো. সোহাগ মিয়া (চশমা)।
৬নং তাহিরপুর সদর ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোতাহার হোসেন আখঞ্জি শামীম (নৌকা), মো. হোসাইন শরীফ বিপ্লব (আনারস), বাচ্চু মিয়া (আটো রিক্সা), বোরহান উদ্দিন (চশমা), আতিকুর রহমান (মটর সাইকেল), জুনাব আলী (ঘোড়া)।
৭নং বালিজুড়ি ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আতাউর রহমান (নৌকা), আজাদ হোসেন (আনারস) প্রতীক পেয়েছেন।