জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে এবার এইচএসসি’তে জিপিএ-৫ পেয়েছে ১১ শিক্ষার্থী ও আলিম পরিক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪ শিক্ষার্থী। এইচএসসি’তে পাসের হার ৯৬.২২ শতাংশ এবং আলিমে ৯২.২৩ শতাংশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এসএসসিতে উপজেলার মোট ৯টি কলেজের ১২৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ১২৪৬ জন। অকৃতকার্য হয়েছে ৪৯ জন। জি.পি.এ ৫ পেয়েছে ১১ জন।
এর মধ্যে জগন্নাথপুর ডিগ্রি কলেজে ৬ জন, রানীগঞ্জ কলেজে ৩ জন, নয়া বন্দর স্কুল এন্ড কলেজে ১ জন ও শাহাজালাল মহাবিদ্যালয়ে ১ জন জি.পি. এ ৫ পেয়েছে।
এদিকে, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ৭টি মাদ্রাসার ৪১২ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য ৩৮০ জন। অকৃতকার্য হয়েছে ৩২ জন। এতে পাশের হার ৯২.২৩ শতাংশ। জি.পি.এ ৫ পেয়েছে মাত্র ৪ জন। এর মধ্যে হলিয়ার পাড়া আলিম মাদ্রাসায় ২ জন ও সৈয়দপুর সৈয়দিয়া শামসিয়া আলিম মাদ্রাসায় ২ জন জি.পি.এ ৫ পেয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মোখলেছুর রহমান।


