জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলায় এক্সিমএক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লি. ১১৮তম শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জগন্নাথপুর পৌর শহরের ব্যারিস্টার মির্জা আবদুল মতিন মার্কেটের ২য় তলায় ব্যাংকের উপজেলা শাখা উদ্ধোধন করেন এক্সিম এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড’র পরিচালক লে. কর্নেল (অব) সিরাজুল ইসলাম বীরপ্রতিক।
ব্যাংকের জগন্নাথপুর উপজেলা শাখার ব্যবস্থাপক সাইফুর রহমান সিকদারের সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা লতিফুর রহমান মিঠু’র পরিচালনায় সুধী সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন, এক্সিম এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড’র পরিচালক লে. কর্নেল (অব) সিরাজুল ইসলাম বীরপ্রতি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্যাংকের প্রধান নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া, পরিচালক শাহ মোহাম্মদ আবদুল বারী, কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হাসিম, যুক্তরাজ্য প্রবাসী নুরুল হক লালা মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী, মাওলানা মুহিবুর রহমান, নিজাম উদ্দিন জালালী, জহির মিয়া প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়াসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


