জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে কোন ধরনের পারিশ্রমিক ছাড়াই পথ শিশুদের প্রাথমিক শিক্ষা দেবে ‘জগন্নাথপুর রেইনরো একাডেমী’। মঙ্গলবার বিকাল ৩ টায় পৌর শহরের সিএ মার্কেটে জগন্নাথপুর রেইনবো একাডেমীর উদ্বোধন করেন, জগন্নাথপুরের প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
জগন্নাথপুর রেইনবো একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক জুনায়েদ আহমদ ও কৌশল রায় জানান, এলাকায় শিক্ষা প্রসারের লক্ষে আমরা বিনা পয়সায় পথ শিশুদের প্রাথমিক শিক্ষা প্রদান করা হবে। এছাড়াও বাণিজ্যেকভাবে নৃত্য, প্রতিবন্ধী ও বয়স্ক শিক্ষা বিভাগ চালু করা হয়েছে।
একাডেমীর উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুল হকের সভাপতিত্বে ও রেইনবো একাডেমীর পরিচালক জুনায়েদ সজল ও কৌশল রায়ের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, অ্যাড. শফিকুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা মুছলেছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজিত কুমার রায়, উপজেলা যুবলীগ সভাপতি সাবেক পৌর প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন।
- জগন্নাথপুরে এক্সিম এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংকের শাখা উদ্বোধন
- পীর মিসবাহ’র হাতে ফুলের শুভেচ্ছা জানিয়ে জাতীয় পার্টিতে যোগদান


