জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের রতিয়ার পাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ফয়জুল করিম, আবুল কালাম, নাজমুল গনী, সোনা মিয়া, লিলু গণি ফ্রান্স প্রবাসী রেজাউল করিম সোহেল ও রব্বানী মিয়া অর্থায়নে গতকাল শুক্রবার ১৩০টি পরিবার কে এক সপ্তাহের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
করোনাভাইরাস পরিস্হিতিতে ঘরবন্দি অসহায় দরিদ্র পরিবারের বাড়ী বাড়ী গিয়ে প্রত্যেক পরিবার কে ৮ কেজি চাল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি চাল, ২ কেজি আলু, ১,কেজি লবণ, ২ লিটার তেল ও ২টি করে সাবান বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম রফিক, আখলুল করিম, বদরুল গনী, ফারুক মিয়া, আনোয়ার মিয়া, আবুল বশর, মুজিব মিয়া।


