জগন্নাথপুরে ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলন সম্পন্ন

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় দাওরাই বাজারে ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি শাহ মামুন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাছুম আহমদের পরিচালনায় সম্মেলন উদ্বোধন করেন আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি       
মহিবুর রহমান রাসেল। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সাধারণ সম্পাদক রুমেন আহমদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির খান সাব্বির, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি তোফায়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, প্রচার সম্পাদক সজীব রায় দুর্জয়, ইউনিয়ন ছাত্রলীগ সহ সভাপতি রাজু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজীব, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, রাজু আহমেদ, রুবেল হোসেন, ৬ নং ওয়ার্ড সভাপতি আল আমিন মিয়া,  ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের জাবরুল ইসলাম, স্থানীয় ছাত্রলীগ নেতা কয়েস আহমদ, সাইফুর রহমান শরিফ, রাসু আহমদ, শরিফ আহমদ, জাবেদ খান, জুবেল খান, রাজু আহমদ প্রমুখ।