লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ কুমার রায়, সহকারি শিক্ষক চন্দন কুমার রায় ও শিক্ষিকা সীমা চৌধুরীকে বিদায় সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার দুপুর ১২ টায় বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল সত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য   
ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেওয়ান সামছ্লু আবেদীন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিআরডিবির চেয়ারম্যান মোহাম্মদ আলী, কাউন্সিলর সৈয়দা জাহানারা বেগম, বিদ্যালয়ের সাবেক শিক্ষক শাহ্ মাহবুবুল হক।
বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সাহিনা বেগমের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সহকারি প্রধান শিক্ষক রাহেলা বেগম। এছাড়াও বক্তব্য রাখেন, নবম শ্রেণির ছাত্রী তাহমিনা সুলতানা ফুল।
বিদায়ী শিক্ষকদের মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী পারভীন বেগম, লিলি ও ধনজয়ী মন্ডল।  পরে বিদায়ী শিক্ষকদের হাতে  ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।