জগন্নাথপুরে কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলায় কাল বৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে হাওরবেষ্টিত উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বেতাউকা খাগাউড়া, সমধন, স্বজনশ্রী, ভরাউটগ্রামসহ উপজেলার বিভিন্ন স্থানে কাঁচা ঘর-বাড়ির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এছাড়াও গাছ-পালাসহ বিদ্যুতের কয়েকটি খুঁটি উপড়ে পড়ে যায়।  
চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া জানান, কালবৈশাখী ঝড়ে আমার ইউনিয়নে কাঁচা ঘরবাড়ি, ও পাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে