ছাতক প্রতিনিধি
ছাতকে শিশু-ধর্ষণের চেষ্টার অভিযোগে ছাতক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শিশুর পিতা বাদী হয়ে দু’জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা (নং-২১) দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে শনিবার দুপুরে ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে।
জানা যায়, সৈয়দাবাদ গ্রামের এক দরিদ্র কৃষকের কন্যা ৭ম শ্রেণির ছাত্রীর সাথে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্যক্ত করে আসছিল পাশের বাড়ির রফি মিয়ার পুত্র মিলন মিয়া। এক পর্যায়ে মিলন মিয়া অন্য একটি মেয়ের মাধ্যমে ওই ছাত্রীর কাছে প্রেমের সম্পর্ক গড়ার প্রস্তাব পাঠায়। বিষয়টি ছাত্রী তার মায়ের কাছে জানালে ক্ষিপ্ত হয়ে উঠে লম্পট মিলন। এ নিয়ে ছাত্রীর বাবা মিলনের বাবা রফি মিয়ার কাছে নালিশ করেও কোন বিচার পায়নি। রবিবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ওই ছাত্রী দরজা খুলে ঘরের বাইরে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা মিলন ও তার সহযোগি একই গ্রামের আলাউদ্দিনের পুত্র জাবেদ তাকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ছাত্রীর চিৎকারে তার মা-বাবাসহ অন্যান্য লোকজন ঘটনাস্থলে পৌঁছলে লম্পটদ্বয় ছাত্রীকে ফেলে পালিয়ে যায়। পরে বিষয়টি এলাকাবাসীকে অবহিত করে ওই ছাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। এ ঘটনায় মিলন মিয়া (১৭) ও জাবেদ (১৮) বিরুদ্ধে ছাতক থানায় এ মামলা দায়ের করেন ছাত্রীর পিতা।
- স্বাধীনতার চেতনার ভিত্তিতে গড়ে উঠুক জাতীয় একতা
- জগন্নাথপুরে কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত


