জগন্নাথপুরে কোরআন প্রতিযোগিতা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে ১নং কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদিয়া লতিফিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের হিফজুল কুরআন প্রতিযোগিতা ও আল-আমীন স্মরণিকা প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ যোহর সংগঠনের প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক হাফেজ নুরুল হকের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি মৌলভী ক্বারী শাহাব উদ্দীন শিহাব ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর সরকারী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানের উদ্বোধকের বক্তব্য দেন আল ইসলাহ’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ। সাংবাদিক কামরুল ইসলাম মাহির স্বাগত বক্তব্য দেন। বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ মাওলানা মুহিবুর রহমান, সমাজকর্মী আহসান হোসেন সুমন।
উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ সহসভাপতি মাওলানা আবু আইয়ুব আনসারী, প্রবীণ শিক্ষক হাফেজ সৈয়দুর রহমান, জগন্নাথপুর উপজেলা সেচ্চাসেবক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক সুহেল আহমেদ, মজিদপুর সমসর আলী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার প্রধান শিক্ষক এইচ এম ফারুক গনী, জগন্নাথপুর উপজেলা (পশ্চিম) তালামীযের সহ সভাপতি হাফেজ সৈয়দ জাবের হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সংগঠনের কর্মী হাফেজ রেজাউল করিম, তখলিছুর রহমান তুহিন, জাবের আহমদ, হাফেজ আবু তাহের, আলী আহমেদ, আল আমিন, রাজু, আশরাফ, হাফেজ মুসতাক প্রমুখ।
এর আগে কোরআন প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপে উপজেলার ১৮ টি মাদরাসার প্রায় দুইশতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে নগদ অর্থসহ পাগরী
বিতরণ করা হয়।