জগন্নাথপুরে খাসিলা গ্রামে বন্দুকযুদ্ধের ঘটনায় ৪ জন গ্রেফতার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাসিলা গ্রামের বন্দুকযুদ্ধের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে খাসিলা গ্রাম থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, খাসিলা গ্রামের এলকাছ মিয়ার ছেলে মাহতাব মিয়া(৩৬), মৃত আব্দুল জব্বারের ছেলে আকিক মিয়া (৩৪), প্রতাব মিয়ার ছেলে শহিদুল (২৭), মৃত   
আব্দুল জব্বারের ছেলে সফিক মিয়া (৩২)।
আজ বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হবে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, খাসিলা গ্রামের দুদু মিয়া ও সিপন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্যর দ্বন্ধ চলছিল। যার জের ধরে মঙ্গলবার বিকেলে দুদু মিয়ার পক্ষের লোকজনের গুলিতে সিপন মিয়া পক্ষের ২৯ জন গুলিবিদ্ধ হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় উভয়পক্ষের ৫০ জন আহত হন। এ বিষয়ে বুধবার সিপন মিয়া বাদী হয়ে ৫০ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।  
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, খাসিলা গ্রামে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ এজহারভূক্ত ৪জনকে গ্রেফতার করেছে।