জগন্নাথপুরে গাছ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ৫

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর কালনিরচর গ্রামে গাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত ২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে  প্রেরণ করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, শুক্রবার উত্তর কালনিরচর গ্রামের আনহার মিয়ার বাড়ির সীমানায় গাছের ডাল পালা কাটতে যায় একই গ্রামের হাকিম মিয়ার লোকজন। এ নিয়ে দু’জনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপুর দেড় টার দিকে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কুটি মিয়া (৪২) কাজল মিয়া(৩০),আক্কাস আলী (৩৫), রিনা বেগম(৪৭) মুসলিম উদ্দিন (২২) আহত হন। পরে গুরুতর আহত কুটি মিয়া (২২) ও আক্কাস আলী (৩৫), কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুরসালিন জানান, সংঘর্ষের খবর পেয়েছি। এখনো কেউ কোন অভিযোগ দেয়নি।