তাহিরপুরে ওসিএলএসডি’র বিরুদ্ধে মিছিল

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা খাদ্য গোদামের ওসিএলএসডি গোলাম আউলিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় এ বিক্ষোভ মিছিলে অংশ নেন স্থানীয় কৃষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল শেষে আব্দুজ জহুর চত্বরে সমবেত   
 হয়ে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ইউপি সদস্য মতিউর রহমান মতি, সাংবাদিক রাজন চন্দ প্রমুখ।
বক্তরা বলেন,চলতি বছরে কৃষকরা খাদ্য গোদামে ধান দিতে পারেনি। কৃষকদের নামে ফরিয়া ব্যবসায়ীরা খাদ্য গোদামে ধান দিয়েছে। প্রতি মে.টন ধানে ১৫’শ থেকে ২ হাজার টাকা ঘুষ নিয়ে ধান ক্রয় করেছে। অবিলম্বে কর্তৃপক্ষের কাছে দুর্নীতিবাজ ওসিএলএসডি গোলাম আউলিয়াকে অন্যত্র বদলির দাবি জানান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার তার দুর্নীতির বিষয়ে এলাকার কৃষকদের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট দাখিল করা হয়।