জগন্নাথপুরে গ্রামীণের ইন্টারনেট গতি নেই, গ্রাহকদের চরম ভোগান্তি

আলী আহমদ, জগন্নাথপুর
জগন্নাথপুরে গ্রামীণ ফোনের ইন্টারনেট সেবা চরমভাবে বিঘিœত হচ্ছে। ফলে গতির বিড়ম্বনার শিকার হচ্ছেন গ্রাহকরা। গত শনিবার মধ্যরাত থেকে রবিবার বিকেলে তিনটা পর্যন্ত ইন্টারনেটের গতি না থাকায় প্রযুক্তির দুনিয়া থেকে বঞ্চিত ছিলেন উপজেলাবাসি। যে কারণে সরকারি-বেসরকারি অফিস, ইন্টারনেট নির্ভরশীল ব্যবসা প্রতিষ্ঠান সমস্যায় পড়ে।
জানা যায়, প্রবাসি অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় প্রায় চার লাখ মানুষের বসবাস। এ উপজেলার সিংহভাগ মানুষ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বসবাস করে আসছেন। দেশ-বিদেশ অবস্থানরত আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, শুভানুধ্যায়ির সঙ্গে প্রতিনিয়ত ইন্টারনেট নির্ভর প্রযুক্তির মাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জার, ওয়াটসআপ, ইমু, ভাইবা, টুইটারসহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করে যোগাযোগ করছেন। উপজেলার প্রায় ৭৫ ভাগ মানুষ গ্রামীণের ইন্টারনেট ব্যবহার করে আসছেন। কিন্তুু সম্প্রতি এ উপজেলায় গ্রামীণের ইন্টারনেটের গতি কমে গেছে। দিনদিন গতি কমে চরম আকার ধারণ করছে। ফলে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন ইন্টারনেট ব্যবহারকারীরা।
মুজিবুর রহমান বলেন, অনেকদিন ধরেই গ্রামীণের ইন্টারনেটের গতি খুব খারাপ। দিন দিন গতি যেন কমেছেই। হঠাৎ করে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় গতকাল থেকে বিকাল পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করতে পারেনি কেউ।
জগন্নাথপুর পৌরশহরের জগন্নাথপুর এলাকার বাসিন্দা আফু মিয়া জানান, আমাদের পরিবারের ১১ সদস্যের মধ্যে ৭জনই গ্রামীণ ইন্টারনেট ব্যবহার করছি। দিন দিন নেটের গতি কমে যাওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছি আমরা।
জগন্নাথপুর পৌরশহরের ডাক বাংলা রোডস্থ কম্পিউটার ব্যবসায়ী সুবীর দাস বলেন, ইন্টারনেটের গতি এমনিতেই কম। এরমধ্যে গতকাল ইন্টারনেটের গতি না থাকায় চরমভাবে বিঘিœত হয়েছে ব্যবসা।
জগন্নাথপুর উপজেলা টেকনিশিয়ান অরূপ সরকার বলেন, জগন্নাথপুরের প্রায় ৯৫ ভাগ মানুষ গ্রামীণ ইন্টারনেট ব্যবহার করে থাকেন। প্রতিদিনই হাজার হাজার টাকার এমবি ব্যবহার করছেন গ্রাহকরা। কিন্তু সে তুলনায় সেবা মিলছে না গ্রাহকদের। এমনিতেই বেশ কিছুদিন ধরে গ্রামীণের ইন্টারনেট গতি কম। এরমধ্যে গত শনিবার মধ্যরাত থেকে গতকাল বিকেলে পর্যন্ত গতি পাওয়া যায়নি। এজন্য ইন্টারনেট ব্যবহার করতে পারেননি গ্রাহকরা।
প্রসঙ্গত, জগন্নাথপুর উপজেলা ৮০ভাগ মানুষ ইন্টারনেট ব্যবহারকাারি হলেও এখানে গ্রামীণ ফোনের ইন্টারনেট নিয়ন্ত্রণকারী কোন অফিস নেই। যে কারণে গ্রামীণ ইন্টারনেট সমস্যার বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।