জগন্নাথপুরে জঙ্গি ও মাদকবিরোধী পুলিশিং সমাবেশ

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে পরিবহন সেক্টরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ জগন্নাথপুর পৌর শহরের টিএনটি রোডস্থ বাস মালিক সমিতির কার্যালয়ে জঙ্গি ও মাদকবিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩ টায় উপজেলা বাস মালিক সমিতির সভাপতি নিজামুল করিমের সভাপতিত্বে       
 অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঈন উদ্দিন।
জগন্নাথপুর থানার কমিউনিটি পুলিশিং অফিসার এসআই সাইফুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর লেগুনা মালিক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন ভূঁইয়া, বাস শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক রেজন মিয়া, লাইটেস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক রুনু মিয়া, ট্রাক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মইনুল, সিএনজি অটোরিক্সা শ্রমিক সমিতির সভাপতি খেজর, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন প্রমুখ।
সভায় পুলিশের পক্ষ থেকে মাদক এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি এলাকার বহিরাগত ভাড়াটিয়াসহ সন্দেহজনক ব্যক্তিদের তথ্য থানায় জানানোর জন্য সবাইকে অনুরোধ করা হয়।