ধর্মপাশায় ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে মাইকিং

ধর্মপাশা প্রতিনিধি
সন্ত্রাস, জঙ্গিবাদ ও অপরাদমূলক ঘটনা প্রতিরোধের লক্ষে বাড়ির মালিকদেরকে তাদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাসরত ব্যক্তিদের যাবতীয় তথ্য উপাত্ত থানায় জমাদানের জন্য মাইকিং করা হয়েছে। ধর্মপাশা থানা পুলিশের পক্ষ থেকে রোববার মাইকিং করা হয়।
ধর্মপাশা থানার     
ওসি মো. গোলাম কিবরিয়া জানান, জঙ্গিবাদ ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।