জগন্নাথপুর প্রতিনিধি
বুধবার প্রকাশিত এসএসসি ও দাখিল পরীক্ষায় ফলাফল উপজেলায় ফলাফল ভাল হলেও পাশের মান ভাল হয়নি। উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রায় হাজার শিক্ষার্থী অংশ নিলেও মাত্র দুই জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এছাড়াও ১৭টি মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ এসেছে মাত্র ৭টি। এতো কম জিপিএ-৫ পাওয়ায় হতাশ হয়েছেন উপজেলাবাসী।
মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, এ বছর জগন্নাথপুর উপজেলার ৩০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৭শত ৫৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। কৃতকার্য হয়েছে ১ হাজার ৬শত ১২ জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে মাত্র দু’জন শিক্ষার্থী। অপরদিকে ১৭টি মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে ৬শত ১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় কৃতকার্য্য হয়েছে ৫শত ৭১ জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন শিক্ষার্থী।
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বলেন, জগন্নাথপুরে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় ফলাফল ভাল হলেও পাশের মান খুবই নি¤œমানের। উপজেলার ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাত্র ৭টি জিপিএ-৫ এসেছে। যা হতাশা জনক।
- ধর্মপাশায় পাস করলো ১ হাজার ৪৭৩ জন
- মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর শহরে মুক্তিযোদ্ধাদের মিছিল-সমাবেশ


