জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর থানা পুলিশ জুয়াড়িসহ ৯ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাতে টহলরত থানা পুলিশ পৌরশহরের হবিবপুর এলাকা থেকে জুয়া খেয়ার অভিযোগে রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের ফঠিক মিয়া, বিরাম উল্লা, আসলাম উল্লা, ইছগাও গ্রামের আবু
মিয়া ও সুবিদপুর গ্রামের ছইল মিয়া কে গ্রেফতার করে। এদিকে ওই রাতে পুলিশের অপর অভিযানে ওয়ারেন্টভূক্ত আসামী কলকলিয়া ইউনিয়নের কালিটেকী গ্রামের লনিনি বৈদ্য, অবনী বৈদ্য নরেন্দ্র বৈদ্য, ও পৌর এলাকার হবিবপুর গ্রামের লেচু মিয়াকে গ্রেফতার করা হয়। জগন্নাথপুর থানার ওসি মুরছালিন জানান, গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।


