জামালগঞ্জ অফিস
পাচারের সময় জামালগঞ্জ থেকে নিরীহ বণ্যপ্রাণী ‘তক্ষক’সহ তিন চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের নোয়াগাঁও বাজার এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলো, বিশ্বম্ভরপুর উপজেলার পলাশের গুল আহমদের ছেলে আমজদ আলী, সুনামগঞ্জ শহরতলীর
জালালপুর গ্রামের আহমদ আলী ও সুনামগঞ্জ শহরের মোজাম্মেল পাশার ছেলে আনজির পাশা। আহমদ আলী তক্ষক পাচারকারী আন্তঃজেলা চক্রের মূল হোতা বলে জানা গেছে।
জামালগঞ্জ থানার ওসি আতিকুর রহমান বলেন,‘ গোপন সংবাদের ভিত্তিতে পাচারের সময় একটি তক্ষকসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’


