জগন্নাথপুরে টিসিবির পণ্য কিনতে ভিড়

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে ন্যায্যমূল্যের টিসিটির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য কিনতে ক্রেতাদের ভিড় বাড়ছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে টিসিবির পণ্য বিক্রিকালে টিসিবির ট্রাকসেলের সামনে ক্রেতাদের প্রচ- ভিড় দেখা গেছে। বাড়তি পণ্যমূল্যের বাজারে কমে টিসিবির পণ্য কিনতে পেরে খুশি অধিকাংশ মানুষ। তবে চাহিদার তুলনায় পণ্য অপ্রতুল থাকায় অনেকেই খালি হাতে বাড়ি ফিরতে হয়।
কবির রায় বলেন, বাজারে নিত্যপণ্যদাম অনেক বেশি। এখানে কিছুটা কম দামে কেনা যাচ্ছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পণ্য কিনতে পেরে এখন ভালো লাগছে।
আরেক ক্রেতা নিকেশ বৈদ্য জানান, দুপুর ১২টার দিকে এসে দেখতে পাই ন্যায্যমূল্যের মালামাল বিক্রি শেষ হয়ে গেছে। এখন খালি হাতেই ফিরে যাচ্ছি।
জানা যায়, সারাদেশের ন্যায় গত ১৬ জুন থেকে জগন্নাথপুর উপজেলায় টিসিবির পণ্য বিক্রি শুরু হয়। এরমধ্যেই জগন্নাথপুর উপজেলা সদর, মিরপুর ও রানীগঞ্জ বাজারে টিসিবির পণ্য ক্রয়ে ক্রেতাদের ভিড় দেখা গেছে।
টিসিবির ডিলার ধনেশ রায় বলেন, গতকাল উপজেলা সদরে তিন শতাধিক মানুষের নিকট টিসিবির মালামাল বিক্রয় করা হয়েছে। জনপ্রতি এককেজি চিনি ৫৫ টাকা, এক কেজি মুসরী ডাল ৫৫, চার লিটার সোয়াবিল তেল ৪০০ টাকা দরে পণ্য বিক্রয় করা হয়েছে।
তিনি জানান, এবার প্রথম ধাপে টিবিসির মালামাল বরাদ্দ পাওয়া গেছে এক হাজার লিটার সোয়াবিন তেল, মুসরী ডাল ৪০০ কেজি ও চিনি ৪০০ কেজি। গতকাল কিছু চিনি ছাড়া অন্যসব পণ্য বিক্রি হয়ে গেছে।