অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
যাদুকাটা নদীতে নির্দিষ্ট সীমারেখার বাইরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি নৌকাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়য়েছে।
সোমবার বিকেলে যাদুকাটা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির। এ সময় তার সাথে ছিলেন তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির বলেন, যাদুকাটা মহালের নির্দিষ্ট সীমারেখার বাইরে অননুমোদিত এলাকা থেকে বালু উত্তোলনকালে দুটি নৌকাকে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।