ভোক্তা অধিকার বিরোধী অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে ভোক্তা অধিকার বিরোধী অপরাধে ৪ টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় মূল্য তালিকা না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় এই জরিমানা করা হয়।
অভিযানে মোক্তাদির স্টোর কে ৫ হাজার টাকা , খান ফার্মেসী কে ২ হাজার টাকা, আহমদ মেডিকেল ফার্মেসীকে ৩ হাজার এবং ইসলাম স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।
এসময় তিনি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা টানানো ও নিয়মিত হালনাগাদ করা এবং ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেন। অভিযানে সহায়তা করে সিলেট এপিবিএন এর একটি টিম, বাজার কমিটির সদস্যবৃন্দ ও সুনামগঞ্জ ক্যাব।